‘সিংহ প্রতীকে জয়ী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১১:২২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪

আবদুল্লাহ আল কায়সার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নির্বাচনের মাঠে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণায়    আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা  উজ্জীবিত হয়ে  উঠেছে।

মঙ্গলবার এ ব্যাপারে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, ‘বসে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি নির্বাচনের মাঠে আছি এবং  থাকবো।  সিংহ প্রতীকে জয়ী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।’

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত কারণে এই আসনটি মহাজোটর লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সোনারগাঁয়ে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা মেনে নিতে পারেনি। তাই দলীয় নেতাকর্মীদের চাপের কারণে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে এই নির্বাচন করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করইে আমরা নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছি। আমার প্রতিটি নির্বাচনি প্রচারে হাজার হাজার মানুষ এসে মিলিত হচ্ছে। আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছি না।’

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নওগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু বলেন, র্দীঘ দিন ধরে এই আসনে আওয়ামী লীগের এমপি না থাকায় দলীয় নেতাকর্মীরা হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছেন। তাই এইবার এই আসনটি মাহাজোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া আওয়ামলী লীগের তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। নেতাকর্মীদের চাপে এবং সংগঠনকে টিকিয়ে রাখার জন্যই আব্দুল্লাহ আল কায়সার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, সোনারগাঁয়ে কায়সার হাসনাতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানেই প্রচারে যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী  ও সাধারণ মানুষ তার পেছনে ছুটে আসছেন।

সোনারগাঁ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  কামাল হোসেন বলেন, সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের জোয়ার বইছে।  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগসহ সব অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সিংহ প্রতীকে পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে পড়েছেন। আগামী ৩০ ডিসেম্বর সিংহ প্রতীকে আব্দুল্লাহ আল কায়সারকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের