কুমিল্লায় অপহৃত শিশুকে গাজীপুর থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:১৮

 দুই অপহরণকারী (মাঝে) কুমিল্লার মুরাদনগর থেকে অপহরণের চারদিন পর গাজীপুর থেকে মোহাম্মদ আল আব্দুল্লাহ (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শুক্রবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সাইনবোর্ড এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহারণকারীকে আটক করা হয়। শনিবার (২২ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ কুমিল্লার মুরাদনগর এলাকার মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে। আটক অপহরণকারীরা হলো—কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের মোহাম্মদ মোরশেদ আলমের ছেলে মোহাম্মদ সাঈদ সুলতান (১৯) ও নগরপাড় গ্রামের মো. কামাল পাশার ছেলে রিয়াজ আহমেদ (১৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শিশু আব্দুল্লাহকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। ঘটনার দুদিন পর মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। ২১ ডিসেম্বর অপহৃত শিশুর বাবা বাবুল মিয়ার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মুক্তিপণের টাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়। এ ব্যাপারে শিশুটির বাবা মো. বাবুল মিয়া র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে অবহিত করে। র‌্যাব সদস্যরা ২১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সাইনবোর্ড এলাকার একটি বাসা থেকে অপহরণকারীদের আটক করে এবং অপহৃতকে উদ্ধার করে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের