আজ টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৪৩

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা চতুর্থবার এবং টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ৪৬ সদস্য। বুধবার (৯ জানুয়ারি) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ভোরেই বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মন্ত্রিসভার সদস্যরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকসদল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।

এদিকে বাসযোগে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার বাসযোগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন। ভোরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা করে টুঙ্গিপাড়া পৌঁছাবেন। পরে বাসে করেই ফের ঢাকায় ফিরবেন তারা।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেন।

ক্যাবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যবস্থা করেছিল। তবে বুধবার টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের বাসে করে যাওয়ার বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয় ব্যবস্থা করবে।’

এদিকে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী