বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৭:০১

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন বঙ্গবন্ধু সেতুর ওপর রড বোঝাই এক ট্রাকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সেতুর ৩৭ নং পিলারের কাছে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সেতু দিয়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়। আগুন লাগা ট্রাকটি সরিয়ে নেওয়ার পর সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম