শ্রমিকদের আন্দোলন যৌক্তিক: কাজী ফিরোজ রশীদ

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ০৩:২৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৩:২৬

কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। মালিক পক্ষের উচিত হবে শ্রমিকদের এই দাবি মেনে নেওয়া। আর এর জন্য সরকারকে মালিক-শ্রমিক নেতাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করতে হবে। কেননা এই শ্রমিকরাই ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছে।’

শুক্রবার (১১ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বর্তমান মন্ত্রিপরিষদ গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চমক দেখিয়েছেন। নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ দফতরে ভালো করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালাবেন বলে আশা করছি । আমি মনে করি, নতুন মন্ত্রিপরিষদ গঠন এই অভিযানেরই একটি অংশ।’

জোটগতভাবে নির্বাচন করে বিরোধী দলে থাকার বিষয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘জোটগতভাবে নির্বাচনের বিষয়টি রাজনৈতিক কৌশল। আমরা বিগত আমলে সংসদে সরকারের ভুলগুলো তুলে ধরতে পারিনি। এবার আমরা সঠিকভাবে বিরোধী দলের ভূমিকায় থাকবো।’

তিনি আরও বলেন, ‘দেশে একমাত্র রাজনীতিবিদরাই জনগনের সুখ-দুঃখ অনুভব করতে পারে। তাই সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ মূলক হওয়া উচিত।’

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান