টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ সহোদর আটক

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫১

পিস্তলসহ দুই ভাই গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পিরোজপুর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।  মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া।

আটক ব্যক্তিরা হলো ওই এলাকার মৃত রতন ভৌমিকের ছেলে সুমন কুমার ভৌমিক (৪০) ও সুব্রত ভৌমিক (৩২)।

আহাদুজ্জামান মিয়া বলেন, 'সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন, 'তাদের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের সদস্য মেহেরুল ও শাহীবুল ইসলাম আহত হয়েছে।'

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম