কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১৫:১৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:১৫

কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিরব মন্ডল (৫) নামে এক শিশু নিহত হয়েছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে কোটালীপাড়া-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার রাজাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব বরিশালের আগৈলঝরা উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল্ল মণ্ডলের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শিশুটি রাস্তা পারাপারের জন্য দৌঁড় দিলে একটি দ্রুতগামী মোটসাইকেল তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক মুর্শিদা খাতুন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম