সৌদির মরুভূমিতে মিললো সিংগাইরের যুবকের গলাকাটা লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৯, ১০:০৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩

আনোয়ার হোসেন

সৌদি আরবের মরুভূমিতে মানিকগঞ্জের সিংগাইরের আনোয়ার হোসেন (৪২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে সৌদি আরবের পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামে। তিনি দুই সন্তানের জনক। নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার এ তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাত ৯টার (সৌদি সময় ) দিকে সৌদি আরবের আল জুবাইল শহরের নিজ বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় তার ভাই। পরে বুধবার দুপুরে সৌদি আরবের পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী মাসের ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথা ছিল আনোয়ারের। মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে তার শেষ কথা হয়। এরপর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

নিহতের ভাই সৌদি আরবের পুলিশের বরাত দিয়ে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম