গোপালগঞ্জে পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২০

জব্দ পলিথিন গোপালগঞ্জে ছয়শ’ কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাব-৮। অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ডিএডি আব্দুস সবুর শেখ জানান, সাতপাড় বাজারের বালা স্টোর থেকে ছয়শ’ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন গুদামজাত করার দায়ে দোকান-মালিক মনীন্দ্র বালা ও পলিথিন ট্রাকে করে নিয়ে পালানোর সময় চালক অসিত বিশ্বাসকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোকান-মালিক মনিন্দ্র বালাকে ২০ হাজার ও ট্রাকচালক অসিত বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের নির্দেশে জব্দ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

/এনআই/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী