গাজীপুরে ইভটিজিংয়ের অপরাধে যুবকের তিন মাসের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৬

ভ্রাম্যমাণ আদালত

গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকায় স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ে অপরাধে শরীফ (১৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শরীফ স্থানীয় হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম সাজ্জাদুল হাসান এ দণ্ড দেন।  

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম সাজ্জাদুল হাসান জানান, শরীফ পূর্ব ধীরাশ্রম এলাকার জি কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিদিন উত্ত্যক্ত করতো।  এ ঘটনা স্থানীয়রা জেলা প্রশাসনকে জানায়। ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থলে উপস্থিত হন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে না পেরে শরীফ অন্য দিনের মতো আজও স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় জনতা শরীফকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এবং তার অভিভাবকের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরিফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে সদর থানা পুলিশের সহায়তায় তাকে জেলহাজতে পাঠানো হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম