মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩২

মায়েদের পা ধুয়ে দিচ্ছে শিশুরা

টাঙ্গাইলে মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উদ্যোগে এসপি পার্কে মায়েদের পা ধুয়ে ভালোবাসার প্রকাশ ঘটানো হয়।

অনুষ্ঠানে শতাধিক মা ও তাদের ৩ থেকে ৬ বছর বয়সী সন্তানরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালোবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘নিজের রক্ত দিয়ে মা তার সন্তানকে জন্ম দেয়। ভূমিষ্ঠ হওয়ার পর তাকে অতি যত্নে ও আদর স্নেহে বড় করে তোলেন। পৃথিবীতে মা ও সন্তানের ভালোবাসার সমতুল্য অন্য কারো ভালোবাসা হতে পারে না।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম