রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যাচ্ছে বিশেষ ট্রেন

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪০

মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন (ছবি– প্রতিনিধি)

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৮তম পবিত্র বার্ষিক ওরস শরিফে যোগ দিতে রাজবাড়ীর আঞ্জুমান-ই-কাদেরিয়ার ‘মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন’ যাচ্ছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় দুই হাজার ২৬০ জন ওরস যাত্রী নিয়ে ২৪ বগির এ ট্রেন যাবে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে ১৯০২ সাল থেকে এই ট্রেন চলছে।

আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি ও ওরস স্পেশাল ট্রেনের নেতা কাজী ইরাদত আলী বলেন, রবিবার ভারতের মেদিনীপুরে ১১৮তম বার্ষিক ওরস শরিফ জোড়া উদ্‌যাপিত হবে। ওই ট্রেনে রাজবাড়ী এবং আশপাশের জেলা থেকে আগত পাসপোর্টধারী দুই হাজার ২৬০ জন সেখানে যাবেন। এবছর মেদেনীপুর ওরস শরিফে যেতে যাত্রীদের মাথাপিছু ভিসা ফি, ভ্রমণকর, ট্রেন ভাড়া ও অন্য খরচসহ মোট তিন হাজার ৩৫০ টাকা করে নেওয়া হয়েছে। ট্রেনে একহাজার ২৫৪ জন পুরুষ, একহাজার ৬ জন নারী, ৭৬ জন শিশু যাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।

রাজবাড়ী রেলওয়ের টিএক্সআর (ট্রেন পরীক্ষক) কাজী আব্দুল বারেক জানান, ট্রেনটি প্রস্তুত করা হয়েছে। ইঞ্জিন ও বগি ফিট করে রাখা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হানিফ জানান, আঞ্জুমান-ই-কাদেরিয়া, রাজবাড়ীর উদ্যোগে ওরস স্পেশাল ট্রেনটি ৬ লাখ ৯৯ হাজার ৫৬৫ টাকা চুক্তিতে রাজবাড়ী থেকে দর্শনা পর্যন্ত যাবে।

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ট্রেনটি শুক্রবার রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-যশোর-দর্শনা-গেদে স্টেশন হয়ে ভারতের মেদেনীপুর যাবে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মোহাম্মদ আকবর হোসনে জানান, এই ট্রেনে যাত্রীদের জানমাল নিরাপত্তায় জিআরপি পুলিশ সদস্যরা স্টেশন এলাকায় পোশাক ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের বর্ডার দর্শনা পর্যন্ত পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের