দেশ ও জাতির কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

গাজীপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৭

আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা। মঙ্গলবার বেলা ১১টা ৪৭ মিনিট থেকে ১২টা ২ মিনিট পর্যন্ত মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুহাম্মদ শামীম। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। মোনাজাতে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে মুসল্লিদের ঢল ছিল টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে।

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, বাদ ফজর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বয়ান করেন দিল্লির মাওলানা হাফেজ ইকবাল নায়ার। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা ওসামা বিন ওয়াসিফ। সা’দপন্থীদের ইজতেমায় ৩৬ দেশের প্রায় ১২শ’ বিদেশি আখেরি মোনাজাতে অংশ নেন।

আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা হেদায়েতি বয়ানে মাওলানা মুহাম্মদ শামীম বলেন, ‘হযরত মুহাম্মদের (সা.) জীবন আদর্শ যে অনুসরণ করবে সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন। জবরদস্তি করে নয়, তাজিমের সঙ্গে বুঝিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে খুশি করতে জন্যই করতে হবে। নামাজ সব গুনাহ থেকে বিরত রাখে। নামাজের দরকারি সুরাসমূহ সহিহ-শুদ্ধভাবে শিখতে হবে।’

মোনাজাতে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীকে ৫ ঘণ্টা জিম্মি, কীভাবে দুই হাতে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলো বাপ্পী
নারীকে ৫ ঘণ্টা জিম্মি, কীভাবে দুই হাতে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলো বাপ্পী
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের