সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় গার্মেন্ট কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫২

সড়ক দুর্ঘটনা নারায়ণগঞ্জ নগরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় ইকবাল হোসেন (৩৮) নামে এক গার্মেন্ট কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।

নিহত ইকবার হোসেন পিরোজপুরের স্বরূপকাঠীর শামসুল হকের ছেলে। তিনি রবিন টেক্স নামের একটি গার্মেন্টস কারখানার সহকারী মহাব্যবস্থাপক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জসিম উদ্দিন জানান, রবিন টেক্স গার্মেন্টস কারখানার কর্মকর্তা ইকবাল হোসেন কাজ শেষে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহতের আত্মীয়-স্বজনরা থানায় ছুটে আসেন। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম