কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষকের পদত্যাগের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৭:০০আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৭:০০

কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষকের পদত্যাগের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ ১০ শিক্ষকের পদত্যাগের প্রতিবাদ জানিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার (৩ মার্চ) দুপর ১টা থেকে শিক্ষকদের স্ব-পদে পুনর্বহাল অথবা সব শিক্ষার্থীদের টিসি দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে চারটায় অবরোধ চলছিল।

শিক্ষার্থীরা জানায়, রাজনীতিমুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে তারা লেখাপড়া করছে। হঠাৎ করে তাদের প্রিয় অধ্যক্ষসহ ১০ শিক্ষকের পদত্যাগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার সঠিক নির্দেশনা ও শিক্ষকদের স্ব-পদে বহালের দাবিতে সড়কে নেমেছেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, কলেজের শিক্ষক পদত্যাগ সংক্রান্ত অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা হাঠাৎ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ জানিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার উপস্থিতি ও তার পক্ষ থেকে আশ্বাস দাবি করছে।

এদিকে অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের