ইমন হত্যা মামলার আসামিকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ১৮:৫৬আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৮:৫৬

গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কিশোর ইমন হত্যা মামলার আসামি  তার ভগ্নিপতি মো. রফিকুল ইসলামকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেফতার করার পর সাংবাদিকদের সামনে হাজির করা হয়। 
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর ময়মনসিংহ এলাকার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেখার উদ্দিন জানান,‘পারিবারিক কলহের জের ধরে গত ২ মার্চ রফিক তার আপন শ্যালক ইমনকে হত্যা করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রফিকুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে তার স্ত্রী এবং নিহত ইমনের বড়বোন মনিরাকে প্রায়ই নির্যাতন করতো। এক পর্যায়ে মনিরা তার নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চলে আসে। স্ত্রীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রফিকুল গত ২ মার্চ সেখানে গিয়ে ইমনকে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাশের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর ওইদিন রাতে নিহতের বাবা বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে আসামি রফিকুল পলাতক ছিল। 
সংবাদ সম্মেলন চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, সিনিয়র এডি চন্দন দেবনাথসহ র‌্যাবের অন্য কর্মকর্তারা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের