স্কুলছাত্রীকে ধর্ষণ: ১০ মাস পর মূল আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৯:৩৪আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:৪৬

ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

গাজীপুরে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ সদস্যরা। ঘটনার প্রায় ১০ মাস পর পলাতক এই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা আসামির নাম মো. কাওসার হোসেন (২২)। সে গাজীপুর জেলার সদর থানার জোলারপাড় এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বুধবার র‌্যাব-১ স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ‘নির্যাতনের শিকার ওই ছাত্রী গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় এক বিদ্যালয়ে দশম শ্রেণির পড়তো। গত বছরের ৭ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাওসারসহ ৪/৫ জন যুবক ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় মোল্লাপাড়া এলাকার হোসনে আরা বেগমের বাড়ির একটি কক্ষে আটকে রাখে। পরে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে তারা রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় কাওসারকে প্রধান আসামি করে ৯ জুন থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি কাওসার পলাতক ছিল। প্রায় ১০ মাস পলাতক থাকার পর মঙ্গলবার রাতে মামলার প্রধান আসামি কাওসার গাজীপুর জেলা সদরের মাস্টারবাড়ি এলাকায় আপন টেলিকমের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে আটক করে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের