ব্যালট ছিনতাইয়ের অভিযোগে গজারিয়ায় তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৫:৩৫আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৫:৩৫

জোর করে সিল মারা ব্যালট পেপার ব্যালট ছিনতাইয়ের অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার হাসান সাদী এ তথ্য নিশ্চিত করেন।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়, ১৯ নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ নম্বর বৈদ্যের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার হাসান সাদী জানান, কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা যথাক্রমে দুই হাজার ৫৩৮টি, দুই হাজার ৩৫টি ও তিন হাজার ৬৬১। দুপুর ১টা থেকে এসব কেন্দ্রে ব্যালট ছিনতাই এর অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করা হয়।

১৯ নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার আফজাল হোসেন জানান, কিছু দুর্বৃত্ত জোরপূর্বক ব্যালট ছিনতাই করে নৌকা ও পদ্মফুল মার্কায় সিল মারে। বিষয়টি রির্টানিং অফিসারকে জানালে ভোটগ্রহণ বন্ধ করার নির্দেশ দেন তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের