ফতুল্লায় বাসচাপায় ইজিবাইক চালক নিহত, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ১৯:১১আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:১৫

লাশ

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় একটি যাত্রীবাহী বাসচাপায় আ. হাকিম (৩০) নামে ব্যাটারি চালিত ইজিবাইক চালক নিহত হয়েছে। এসময় আরও দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, পঞ্চবটি থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী নিয়ে পাগলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ইজিবাইকের সামনের অংশ চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক আ. হাকিম নিহত হয়। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনাটি স্বীকার করে জানান, এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

তিনি আরও জানান, ‘নিহত আ. হাকিমের লাশ অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনরা নিয়ে গেছেন।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম