টুঙ্গিপাড়ায় ব্যতিক্রমী সমাজ সেবা অফিস

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৯, ১০:৫৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১১:৪৮

  গোপালগঞ্জ

অনেক জায়গায় দেখা যায় সরকারি অফিস মানেই যেখানে জরাজীর্ণ আর ভগ্নদশা। কিন্তু ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে বদলে যাচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ভবনের চিত্র। তবে উপজেলায় অনেক অফিস থাকলেও ব্যতিকম সমাজ সেবা অফিস ও তার কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়।

তিনি তার ব্যক্তিগত উদ্যোগ ও সমাজ সেবা অধিদফতরের সহযোগীতায় সরকারি অফিস করছেন করপোরেট লুকে। শুধুমাত্র ডেকোরেশেই নয় সৃজনশীলতারও পরিচয় দিয়েছেন। জাতির জনকের জন্ম ভূমির সঙ্গে সঙ্গতি রেখে অফিসের ভেতরেই তৈরি করেছেন ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। যা এর আগে উপজেলার কোনও সরকারি অফিস করেনি বা নেয়নি এর উদ্যোগ।

এছাড়া তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বইয়ের সন্ধান করতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ কর্নারে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য ও ইতিহাস। উঠে এসেছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার দৃশ্যপট। 

জানা যায়, সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় কাস্টমস এর চাকরি ছেড়ে সমাজ সেবায় যোগদান করেন। এছাড়া বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে ৭১’এর চেতনায় উদ্বুদ্ধকরণ ও সঠিক ইতিহাস জানাতে তার এই উদ্যোগ।

বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্ভোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মোহাম্মদ নুরুল কবীর।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় বলেন,‘বঙ্গবন্ধুর কারণেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তাই জাতির জনকের জন্মভূমির মানুষকে সেবাদানের সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করি। তাই সেবা গ্রহীতারদের সেবা প্রাপ্তির পাশাপাশি তাদের সেবা প্রাপ্তির স্থান টিকে ও সুন্দর করার চেষ্টা করেছি। এছাড়া আমি মাননীয় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া উপজেলাকে সুন্দর সমাজ সেবার মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাবো।

 

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম