গোপালগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৯, ১৪:৪৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৪:৫১

কালবৈশাখি ঝড়ে ঘরবাড়ি ভেগে গেছে

গোপালগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি ফসল। এছাড়া টিন চাপা পড়ে মারা গেছে কয়েক হাজার মুরগির বাচ্চা।

শনিবার রাতে গোপালগঞ্জের ওপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এতে সদর উপজেলা, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার কয়েকটি গ্রামে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশ কয়েকটি পল্ট্রি ফার্মে টিন চাপা পড়ে কয়েক হাজার মুরগির বাচ্চা মারা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে ধানসহ ফসল ও আমের ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, কালবৈশাখী ঝড়ে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে