শ্রীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৯

ঝুলন্ত লাশ গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বরমী ইউনিয়নের গাড়ারণ দক্ষিণপাড়া এলাকার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম হাসনা আক্তার (২৫)। তিনি বরমী ইউনিয়নের জাম্বুরিরটেক এলাকার কফিল উদ্দিনের স্ত্রী এবং সোনাকর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। হাসনা শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারের পারটেক্স গ্রুপের ত্রিপল অ্যাপারেলস কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব দাস জানান, হাসনা রবিবার রাতে কেওয়া এলাকায় বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে ১০টায়ও বাড়িতে না আসায়, স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরে এলাকাবাসী গাড়ারণ দক্ষিণপাড়া এলাকায় ধানক্ষেতের পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় হাসনাকে দেখতে পান। স্বজনেরা খবর পেয়ে তাকে শনাক্ত করেন। মরদেহের গলায় দাগ দেখা গেলেও, ঠিক কিসের দাগ তা বোঝা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের