কোটালীপাড়ায় কালেরকণ্ঠের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি
০৭ মে ২০১৯, ১৫:৩৭ আপডেট : ০৭ মে ২০১৯, ১৫:৩৭

গোপালগঞ্জ

কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কুরপালা এলাকায় এ মামলার ঘটনা ঘটে। 

আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু জানিয়েছেন, মাগরিবের নামাজের পর কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে মাদক সেবন করা নিয়ে কুরপালা গ্রামের সুলতান হোসেনের মাদকাসক্ত ছেলে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলুর সঙ্গে তার কথা কাটাকাটির ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ৮ টার দিকে কুরপালা গ্রামের  নিজ বাড়িতে যাওয়ার পথে মেহেদী হাসান ডাবলু ও তার ভাই অনামিকা ফকির তাকে একা পেয়ে মোটরসাইকেলের চেইন দিয়ে হামলা করে।

তারা চেইন দিয়ে পিটিয়ে মিজানকে গুরুতর আহত করে। পরে তারা গলায় চেইন দিয়ে প্যাচ দিয়ে মিজানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় মিজানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত মিজানকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ফোরাম, গোপালগঞ্জ টি‌ভি জার্নালিস্ট এসো‌সি‌য়েশন, কোটালীপাড়া প্রেস ক্লাব, কা‌শিয়ানী প্রেস ক্লাব এবং গোপালগঞ্জ  ‌জেলায় কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।                                             

 

/জেবি/
সম্পর্কিত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে গাছতলায় বসে কাঁদছেন বাবা
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
জ্বালানির মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল
জ্বালানির মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল
‘বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা বা চাকরি স্বামীর কোনও অনুগ্রহ নয়’
‘বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা বা চাকরি স্বামীর কোনও অনুগ্রহ নয়’
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
সার ডিলার নিয়োগ বাতিলের খবর নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সতর্কবার্তা
সার ডিলার নিয়োগ বাতিলের খবর নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’