রাজবাড়ীতে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার আসামি শিল্পী ও তার ভাগ্নে গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
১০ জুন ২০১৯, ০৪:৪১আপডেট : ১০ জুন ২০১৯, ০৪:৫২

স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার আসামি গ্রেফতার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের এক ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি শিল্পী বেগম (৪৫) ও তার ভাগ্নে সেতু (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুন) সদরের খানখানাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শিল্পী বেগম ও তার ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে।

গ্রেফতার শিল্পী বেগম পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া ইউনিয়নের প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী। সেতু একই গ্রামের বাবলুর ছেলে।

উল্লেখ্য, গত ৬ জুন দুপুরে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে পাশের পাট ক্ষেতে নিয়ে মুখ ও হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বোরকা পরা কয়েকজন দুর্বৃত্ত। এ সময় ওই ছাত্রীর পরিবারের লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় প্রতিবেশী শিল্পী বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন:
রাজবাড়ীর সেই কিশোরীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের