নববধূকে রেখে পালানো সেই বর অবশেষে ফিরলেন

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৪:১৬আপডেট : ১১ জুন ২০১৯, ১৭:৫৬

বিয়ের একদিন পর উধাও হয়ে যাওয়া রোমান টাঙ্গাইলের সখীপুরে বিয়ের একদিন পর আহসান হাবীব রোমান (৩০) নামে এক তরুণ উধাও হয়ে যাওয়ার তিনদিন পর ফিরে এসেছেন। সোমবার (১০ জুন) রাতে তিনি বাড়িতে ফিরেছেন। বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন রোমানের বাবা মজিবর রহমান।

রোমান উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মজিবর রহমানের ছেলে।

এর আগে শনিবার (৮ জুন) তিনি ওই এলাকা থেকে উধাও হন। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় রবিবার (৯ জুন) দুপুরে তার পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মজিবর রহমান বলেন, ‘সোমবার রাতে রোমান বাড়িতে ফিরেছে। তবে কি কারণে সে পালিয়েছিল তা এখনও জানা যায়নি। ছেলের বউও আমাদের বাড়িতেই আছে। রোমান বাড়িতে ফিরে আসায় পরিবারের সবাই অনেক খুশি।’

প্রসঙ্গত, ঈদের দুই দিন পর গত শুক্রবার (৭ জুন) উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে আহসান হাবীব রোমানের বিয়ে হয়। ওই দিনই কনেকে রোমানদের বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন শনিবার (৮ জুন) সকাল থেকে রোমান নিখোঁজ হন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের