৫৮ কয়লা তৈরির চুল্লি ধ্বংস, ইউপি সদস্যকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জুন ২০১৯, ২৩:১৪আপডেট : ২০ জুন ২০১৯, ২৩:১৮

কয়লা তৈরির চুল্লি টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা ৫৮টি কয়লা তৈরির কারখানা (চুল্লি) গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ কাজে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ জুন) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক। 

মঈনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবৈধভাবে গড়ে ওঠা এ পর্যন্ত ৫৮টি কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার আর কোনও জায়গায় এ ধরনের কয়লা তৈরির কারখানা আছে কিনা, বিষয়টি দেখা হচ্ছে। বনাঞ্চল ঘেঁষে উপজেলার বিভিন্ন এলাকায় কয়লা তৈরির কারখানা (চুল্লি) তৈরি করে একটি চক্র। দীর্ঘদিন ধরে রাতে বনের কাঠ কেটে এনে তারা পুড়িয়ে কয়লা তৈরি করছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসে। বুধবার বিকালে উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা ও খাটিয়ারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ কাজে জড়িত থাকার অভিযোগে আজগানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. রাসেলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তখন ৪৫০ বস্তা কয়লাও জব্দ করা হয়।’

কয়লা তৈরির চুল্লি এর আগে ১৭ জুন উপজেলার খালপাড়া গ্রামে ৪০টি কয়লার চুল্লি ধ্বংস ও ৫ বস্তা কয়লা জব্দ করা হয়। তার আগে ১৬ জুন পৌর সদরের বাওয়ার কুমারজানি গ্রামে তিনটি কয়লার চুল্লি ধ্বংস ও দেড় শতাধিক কয়লার বস্তা জব্দ করা হয়। এসময় আক্কাস আলী নামের এক ব্যক্তিকে তিন দিনের জেল দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম