আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ১৩:৪০আপডেট : ২৩ জুন ২০১৯, ১৫:১৮

আ.লীগের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে দোয়া করছেন আওয়ামী লীগের ৭০তম প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।  রবিবার (২৩ জুন) বেলা ১১টায় দিকে তারা জা‌তির পিতা শেখ মু‌জিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের প্রে‌সি‌ডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এম‌পির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ছাড়াও দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হা‌বিবুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্র‌তি‌মন্ত্রী শেখ মো.আবদুল্লাহ, কেন্দ্রীয় কার্য‌ নির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এম‌পি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, আওয়ামী লীগ নেত্রী মারুফা আক্তার প‌পি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলি খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রমুখ। 

এছাড়াও জেলার অন্য উপজেলাগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ প্র‌তিষ্ঠাবা‌ষির্কী পালন করছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ