পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ১৫:৩৯আপডেট : ২৭ জুন ২০১৯, ১৬:২৪

ডুবোচরে আটকা পড়া শাহ মখদুম ফেরি

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া যানবাহন বোঝাই দুটি ফেরি ডুবোচরে আটকে ছিল। পরে একটি ফেরি ৩ ঘণ্টা ও আরেকটি ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়। এ কারণে ঘাটের দু’প্রান্তে বিভিন্ন ধরনের ৫শ’ যান আটকে আছে। অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার আজমল হোসেন এ কথা জানান।

বিআইডব্লিউটিসি আরিচা ও দৌলতদিয়া কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পারাপারের জন্য বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলিয়ে ৫ শতাধিক যানবাহন অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া সকাল ৯টার দিকে অতিরিক্ত বাতাসের কারণে দুটি রো-রো ফেরি ডুবোচরে আটকা পড়ে।

জানা যায়, আটকা পড়া ফেরি আমানত শাহ যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়ার দিকে যাচ্ছিল। আর ফেরি শাহ মখদুম দৌলতদিয়ার দিকে যাচ্ছিল। বেলা ১১টায় দিকে আমানত শাহ ফেরিটি উদ্ধার করা হয়েছে। আর দুপুর দেড়টার দিকে উদ্ধার করা হয়েছে শাহ মখদুম ফেরিটি। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান