চারদিনে চার শিশুকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি আটক

গাজীপুর প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ২১:০৩আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৪৫

অভিযুক্ত জসিম উদ্দিন (ছবি– প্রতিনিধি) গাজীপুরের টঙ্গীতে চার শিশুকে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন (৫৫) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, গত সোমবার (২৪ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিনে জসিম চার শিশুটি ধর্ষণ করে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে এক শিশুকে ধর্ষণ করলে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে রাতে টঙ্গীর বনমালা এলাকা থেকে জসিমকে আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জসিম বরিশালের কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। টঙ্গীর বনমালা (টেকপাড়া) এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে।

ওসি কামাল হোসেন বলেন, ‘গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিনে চার শিশুকে ধর্ষণ করে জসিম। গতকাল এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনার শিকার চার শিশুকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ধর্ষণের কথা স্বীকার করেছে।’ এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের