স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ১১:০৫আপডেট : ৩০ জুন ২০১৯, ১৮:০৩

ফয়সাল মৃধা

স্বর্ণালংকার, টাকা চুরি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে তাকে মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন চরকেওয়ার টরকী গ্রামের রেহানা বেগম।
ফয়সালের চাচাতো বোন শাহনাজ আক্তার বাদী রেহানা বেগমকে মামলা করতে সহযোগিতা করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৭ জুন) রেহানার বাড়িতে গিয়ে তাকে মারধর করে ফয়সাল। এরপর টাকা ও স্বর্ণালংকার চুরিসহ বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হয় তার বিরুদ্ধে।।
শাহনাজ অভিযোগ করে বলেন, ‘ফয়সাল যখন যাকে মন চায় মারধর করে। তার কারণে মেম্বারও এলাকায় আসতে পারেন না। আমাদের ড্রেজার ব্যবসারও অনেক ক্ষতি করেছে সে। এ কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাদীকে সাহায্য করি।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, স্থানীয় একটি সমস্যার কারণে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। মামলায় ছয়জন আসামির মধ্যে প্রধান ফয়সাল।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু