মানিকগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ০৬:২০আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৬:৩৯

আদালত

মানিকগঞ্জে মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে দায়ের হওয়া পৃথক দুই মামলায় দুই যুবককে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রবিবার (৩০ জুন) বেলা ৩টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকী এ রায় দেন। এপিপি মথুর নাথ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত দুইজন হলো– মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের আর্জু (৩৮) ও পাবনার বেড়া উপজেলার বাগজান এলাকার আব্দুল মতিন প্রামানিকের ছেলে নূরুজ্জামান (৩৫)।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ৪০ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস নেশার ইনজেকশনসহ আর্জুকে আটক করে র‍্যাব। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়। ওই বছরের ২৪ জানুয়ারি আদালতে চার্জশিট দায়ের করে পুলিশ। আজ এ মামলায় আদালত আর্জুকে যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন।

সূত্র আরও জানায়, আরিচাঘাট এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ নূরুজ্জামানকে আটক করে র‍্যাব। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে নূরুজ্জামানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ নূরুজ্জামানকে যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন