কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৮:০৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৮:১৪

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো– দূর্গাপুর ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামের আবু সাঈদের মেয়ে তানজিলা (৮) ও লিমা (৫)। তানজিলা স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ও লিমা প্রথম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, চরদূর্গাপুর গ্রামের অধিকাংশ জায়গা বন্যার পানিতে তলিয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তানজিলা ও লিমা দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দেরি দেখে অভিভাবকরা দুই শিশুকে খুঁজতে বের হন। তবে তারা কোথাও খুঁজে পাননি। পরে স্থানীয়রা বাড়ির পাশে বন্যার পানিতে দুই বোনের লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।

এ তথ্য নিশ্চিত করে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘দুপুরে তারা বন্যার পানিতে ডুবে মারা যায়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান