ধলেশ্বরী নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১২:৪০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১২:৫০

লাশ

ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ আলামিন হোসেন (৬) নামে এক শিশুর মরদেহ সোমবার (২৯ জুলাই) ভোরে নদীর পার থেকে উদ্ধার করা হয়েছে। সে রবিবার (২৮ জুলাই) সন্ধ্যায় দাদার সঙ্গে বেড়াতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়। মানিকগঞ্জ ফায়ার স্টেশন অফিসের ফায়ারম্যান আব্দুর রশিদ এ কথা জানান।

আলামিন মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকুলী পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

আলামিনের বাবা আলমগীর হোসেন জানান, আলামীন রবিবার  বিকেলে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে দাদার সঙ্গে বেড়াতে যায়। এক সময় সে ডিঙ্গি নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মধ্যরাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে আলামীনের কোনও সন্ধান পায়নি। সোমবার সকালে ধলেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় স্থানীয়রা আলামীনের মরদেহ দেখতে পায়।

মানিকগঞ্জ ফায়ার স্টেশন অফিসের ফায়ারম্যান আব্দুর রশিদ জানান, রবিবার রাতে  আলোর স্বল্পতার কারণে মধ্যরাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে আজ সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে বলে  তারা খবর পেরেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের