ঢাকা থেকে জ্বরে আক্রান্ত রোগীর ফরিদপুরে মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:১৩

সেলিম বিশ্বাস ফরিদপুরের চরভদ্রাসনে জ্বরে আক্রান্ত হয়ে সোমবার (২৯ জুলাই) ভোরে সেলিম বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকায় জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (২৮ জুলাই) বিকালে ফরিদপুরে গ্রামের বাড়ি আসেন সেলিম। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের লোহারটেক বাছার ডাঙ্গী গ্রামের বাসিন্দা।
সেলিমের শ্বশুর মো. মানিক মোল্যা ও স্ত্রী মুন্নি আক্তার জানান, সেলিম ঢাকার যাত্রাবাড়ীতে একটি গ্যারেজে কাজ করতেন। এক মাস আগে তিনি নিজেই একটি গ্যারেজ দিয়েছেন। গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হয়ে রবিবার বিকালে তিনি বাড়ি ফিরে আসেন। স্থানীয় চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করে তার প্লাটিলেট এক লাখ ২০ হাজার পাওয়া যায়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেলিমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোর ৫টার দিকে ফরিদপুর মেডিক্যালে মারা যান তিনি।
সেলিম বিশ্বাসের মায়ের আহাজারির সময় প্রতিবেশীরা সান্ত্বনা দেন তাকে এদিকে, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামুদা প্রসাদ সাহা জানান, সেলিমের জ্বরে মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ডেঙ্গু আক্রান্ত কিনা তা জানি না। তার হাসপাতালে এখন ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের