শিবপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ২৩:২৫আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২৩:২৬

দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৮টায় নরসিংদী-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম এসব তথ্য জানান।

নিহতরা হলেন—শিবপুর উপজেলার বৈলাব গ্রামের লতিফ মিয়ার ছেলে অটোচালক রিপন মিয়া (৩৫) ও শিবপুর শহীদ আসাদ কলিজিয়েট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক গাজী হারুন অর রশিদের মেয়ে লামিয়া আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে শিবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে শিবপুরের পঁচারবাড়ি নামক স্থানে বিপরতী দিক আসা রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক রিপন মিয়া মারা যান। চার জন যাত্রী আহত হন। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান লামিয়া আক্তার। আহতদের মধ্যে রহিম (৩৮) ও মজিবুর রহমান (২৬) নামে দুজনকে নরসিংদী জেলা হাসপাতাল এবং অপর আহত নিহত লামিয়ার মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমউল হুসনাকে ঢাকায় পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম