ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, ২৫ জন আহত

ফেনী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ০৯:২৭আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১০:৩৩

 

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন নিহত

ফেনীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৭ জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান খান  এ কথা জানান।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সুজন মিয়া (৪০) ও শাহাদাত। নিহত সুজনের বাড়ি বিক্রমপুরের শিকদার বাড়ি। শাহাদাতের বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর গ্রামে।

তিনি জানান, বাসটি পিকনিকের জন্য ঢাকার পল্লবী থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসের ৭ যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্ম্মদ কাওসার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন জন নিহত হয়। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান। আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও মোহাম্মদ আবু তাহের বাংলা ট্রিবিউনকে জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম