টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ১০:২২আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২৩:১৭

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ছবি: ফোকাস বাংলা)


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বৃহস্পতিবার (১৫ আগস্ট) টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

সকাল ১১টায় মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পুরো জেলায় নেওয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

সমাধিসৌধের মূলস্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, সংগ্রহশালা, মসজিদ, বকুলতলা চত্বর এলাকায় শোভাবর্ধন করা হয়েছে।

শোকের আবহ সৃষ্টি করতে ঢাকা থেকে আসার পথে গোপালগঞ্জের প্রবেশদ্বার মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিস্থল পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তায় কালো কাপড় দিয়ে বানানো হয়েছে শত শত তোরণ। রাস্তার পাশে টানানো হয়েছে কালো পতাকা।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ ও শেখ হেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।




গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান, রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি