ফরিদপুর মেডিক্যালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ২৩:২৬আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২৩:৩৬

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন বাশার রাজু নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুমন বাশারের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি মাগুরার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক শাখার ছাত্র।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমন বাশার রাজু ঈদের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ নিয়ে ফরিদপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৮ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় ১২শ’ জন। এদের মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ১৮৮ জনকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী