গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ০২:২৫আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০২:২৯

দুর্ঘটনার পর যানবাহন ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা (ছবি– প্রতিনিধি)

গাজীপুর মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বাসচাপায় খাইরুল ইসলাম (২৩) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা একটি বাসে অগ্নিসংযোগ ও আরও কিছু যানবাহন ভাঙচুর করে। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নেভান।

নিহত খাইরুল ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার রুয়া ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকারিয়া খান বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভান। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর (রাত সাড়ে ৯টা) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় থেকে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার আহমেদ চৌধুরী বলেন, ‘ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস খাইরুল ইসলামকে চাপা দেয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চ্যাম্পিয়ন পরিবহনের বাস থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সড়কে থাকা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন