জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের

নরসিংদী প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১৩:৪৭আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৩:৪৭

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েও ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন নরসিংদীর শাহ জালাল নামে এক যুবক। স্থানীয় ক্রোধের শিকার হয়ে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জেল খাটছেন দাবি করে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বড় ভাই আমির হোসেন অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর নরসিংদীর পাঁচদোনা এলাকায় বিএনপির মোসাদ্দেক গ্রুপ এবং লাল মিয়া গ্রুপের দ্বন্দ্ব হয় বাস কাউন্টার দখল নিয়ে। এই দ্বন্দ্বের জেরে বেশ কয়েকটি মামলা হয় মাধবদী থানায়। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিনমজুর শাহ জালালকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আসামি করে জেলে পাঠানো হয়।

এই ঘটনায় স্থানীয় লাল মিয়া গ্রুপের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও জড়িত বলে দাবি করে ভুক্তভোগীর পরিবার। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও মূল দোষীদের বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

এ সময় ভুক্তভোগীর বাবা শুক্কুর আলীসহ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে শাহ জালালের সঙ্গে অংশ নেওয়া জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাধবদী থানার ওসি নজরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, বিষয়টি দেখছি। কাগজপত্র না দেখে পুরোপুরি কিছুই বলা যাচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম