কেরানীগঞ্জে পলিথিন বিক্রি করার দায়ে চার দোকানকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ০৫:৪২আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৭:৪৬

ভ্রাম্যমাণ আদালত ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা বাজারে চার দোকানকে জরিমানা ও পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারীর কমিশনার (ভূমি) প্রমথ রঞ্জন ঘটক এ জরিমানা করেন।

প্রমথ রঞ্জন ঘটক বলেন, ‘জিনজিরা বাজারের কিছু অসাধু ব্যবসায়ী তাদের দোকানে বিক্রি নিষিদ্ধ পলিথিন বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানগুলো থেকে পলিথিন জব্দ করে  দোকানের মালিকদেরকে জরিমানা করা হয়।’

ভূমি অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। আলমগীর স্টোর, আফজাল স্টোর, নাসির স্টোর ও নাহিদ স্টোর থেকে বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ ও চার দোকানের মালিকদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা সেনিটারি ইন্সপেক্টর শাহিনুর ইসলাম প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ