ফতুল্লায় অস্ত্রসহ ‘কিশোর গ্যাং গ্রুপ’র তিন সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৯

অস্ত্রসহ আটক গ্যাং গ্রুপের তিন সদস্য নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কিশোর গ্যাং গ্রুপ’র তিন সদস্যকে পাঁচটি দেশীয় ছুরিসহ আটক করেছে পুলিশ। তারা হলো—আসিফ, শিপন ও সুমন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাদের আটক করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য জানান।
ওসি জানান, কোরবানির ঈদের আগে এলাকায় বড় ভাই-ছোট ভাই নিয়ে এক যুবকের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাধে। ওই বিরোধের জেরে মঙ্গলবার রাতে আসিফ, শিপন ও সুমন ধারালো পাঁচটি বড় ছুরি নিয়ে ওই বড় ভাইকে শায়েস্তা করার জন্য ওঁত পেতে থাকে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের তিনজনকে ধরে প্রথমে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থল ফতুল্লায় হওয়ায় সদর থানা পুলিশ তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধার অস্ত্র নারায়ণগঞ্জ সদর থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পশ্চিম দেওভোগ এলাকায় ‘কিশোর গ্যাং গ্রুপ’ এর তিন সদস্যকে পাঁচটি ছুরিসহ একটি মাঠের পাশে বসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ওই তিন কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করেন তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের