বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৯

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত স্কুলছাত্র আসিফ মুন্সী

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভবনের ছাদের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আসিফ মুন্সী উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।

তিনি জানান, ‘বৃহস্পতিবার সকালের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ওই শিক্ষার্থীকে ঢাকায় নেওয়া হয়। দুপুরে সে মারা গেছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, সকাল ১০টার দিকে কয়েক বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পাশের একতলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সে ছাদ থেকে নীচে পড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের