শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৭

ফেরি চলাচল শুরু (ফাইল ছবি) প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনটি রো রো ফেরিসহ ছয়টি ফেরি চলাচল শুরু হয়। ফেরিগুলো কম যানবাহন লোড করে ঘাট ছেড়ে যাচ্ছে। এর আগে ভোর সাড়ে ৩টার দিকে নাব্য সংকটের কারণে ১৭টি ফেরি বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বেলা সাড়ে ১১টার দিকে এ রুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্য সংকটে গত কয়েকদিন ধরে ফেরি চালাচল বাধাগ্রস্ত হচ্ছে। লোড করে নিয়ে গিয়ে চ্যানেলের মুখে নাব্য সংকটের কবলে পড়ে আবার ফেরিগুলো ফিরে আসে। পর্যাপ্ত গভীরতা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এদিকে, ফেরি বন্ধ থাকার কারণে শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যাই বেশি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ