কটিয়াদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ (ছবি– প্রতিনিধি)

কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের গাঙ্কুল পাড়া মাদ্রাসার সামনে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের লস্কর মিয়ার ছেলে আব্দুল বারিক (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় অনন্যা পরিবহনের দুইটি বাস গাঙ্কুল পাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, নিহতদের লাশ বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহত তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের