আন্দোলনের ১১তম দিনেও উত্তাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ ও বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

আন্দোলনের ১১তম দিনেও উত্তাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আজও আন্দোলন চালিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টম্বর) আন্দোলনের ১১তম দিনে অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল বশেমুরবিপ্রবি’র ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা জানান, ভিসি’র পদত্যাগের একদফা এক দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কোনও বাধায় তাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় বিশ্ববদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে প্রেস বিফ্রিং করে। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কল্যাণ কুমার মিত্র।

প্রেস ব্রিফিং-এ ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিষয়ে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না ওনেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ভিসি’র লালিত বাহিনী সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্করজনক হামলা চালিয়েছিল। তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু, দুঃখের বিষয়, দীর্ঘদিন পেরুলেও তারা এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ জিনিয়াকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জিনিয়ার বহিষ্কার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ১৮ সেপ্টেম্বর প্রশাসন তার বহিষ্কারাদেশ তুলে নিতে বাধ্য হয়। আর ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওইদিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে আদেশ অমান্য করে শিক্ষার্থীরা টানা ১১ দিন ধরে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে