কালিহাতীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামীসহ আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৮

কালিহাতীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামীসহ আটক ৩

টাঙ্গাইলের কালিহাতীতে স্বামীর নির্যাতনে রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, নিহতের স্বামী ভ্যানচালক আবু বকর, তার বড় ভাই ইউসুফ ও ছোট ভাই আল-আমীন। তারা ওই এলাকার সামান আলীর ছেলে।

নিহত গৃহবধূ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বারদুল চর গ্রামের জহুর উদ্দিনের মেয়ে। নিহতের ৫ বছর ও ৭ মাসের দুইটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কলহের জের ধরে রেহেনাকে বেধড়ক মারধর করে তার স্বামী আবু বকর। এক পর্যায়ে আহত অবস্থায় রাতেই রেহেনাকে কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার উন্নতি না হলে তাকে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওই চিকিৎসকের পরামর্শে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর পরই নিহতের স্বামীসহ ওই তিনজনকে আটক করে পুলিশ।

ওসি হাসান আল মামুন বলেন,‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু