স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ১৫:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৬:১৮

তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

পদ্মা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের বিপরীতে যানবাহন পারাপারে ফেরিগুলোর দেরি হওয়ায় দুই পাশেই সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এ অবস্থায় দ্রুত যানবাহন পারাপারে ১৩টি ফেরিকে ওভারস্পিডে পরিচালনা করতে হচ্ছে। এতে যেকোনও সময় ফেরিগুলোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা তিনটা নাগাদ পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস ও তিনশ’ পণ্যবাহী ট্রাক পার হওয়ার অপেক্ষায় আটকে রয়েছে। অন্যদিকে উথলী-আরিচা পর্যন্ত যানবাহনের প্রায় ছয় কিলোমিটার লম্বা সারির সৃষ্টি হয়েছে। আরিচা ফেরি সেক্টরে এজিএম (ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেই সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাতায়াতে এক ঘণ্টারও বেশি সময় লাগছে। অথচ স্বাভাবিক সময়ে এই রুট পারি দিতে আধাঘণ্টার কিছু বেশি সময় লাগে।

উথলী-আরিচা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মধুমতি ভাসমান কারখানার নির্বাহী প্রকৌশলী স্বদেশ প্রসাদ মণ্ডল জানান, এই নৌপথে ১৭টি ফেরির মধ্যে বৃহস্পতিবার সাতটি চলাচল করেছে। শুক্রবার ১৩টি ফেরি দিয়ে পারাপার অব্যাহত রাখা হয়েছে।

ফেরি সেক্টরের এজিএম (মেরিন) আব্দুস সোবহান জানান, দৌলতদিয়া ঘাট এলাকার নদীপথে মাত্রাতিরিক্ত স্রোতের কারণে ফেরিঘাটে নোঙর করতে হিমশিম খেতে হচ্ছে। সেখানকার ছয়টি ঘাটের দুটি ঘাট স্রোতের তোড়ে ভেঙে গেছে।

এদিকে আরিচা ফেরি সেক্টরে এজিএম (ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ঘাটের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। নদীর পানি বৃদ্ধির সঙ্গে স্রোতের গতিও মারাত্মকভাবে বেড়ে গেছে। নির্ধারিত চ্যানেলে ফেরিগুলো চালানো সম্ভব হচ্ছে না। ফেরিগুলোকে ঘুরপথে যেতে হচ্ছে। এ কারণে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের