ক্যাসিনো কাণ্ডসহ নানা অনিয়মে জড়িত সবাই নজরদারিতে আছেন: ওবায়দুল কাদের

রাজশাহী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৪:৫২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৫:২২

রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্যাসিনো কাণ্ডসহ নানা অনিয়মে যাদের নাম এসেছে তারা সবাই নজরদারিতে আছেন। কেউ পার পাবে না। রবিবার ( ১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দলের মধ্যে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এ অভিযান শুধু ঢাকায় নয়, সারাদেশেই চলবে। কেউ পার পাবে না। ’

সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ‘আমরা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। ছাত্র রাজনীতির কোনও দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে রাজশাহী যান ওবায়দুল কাদের। রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউজে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌমন্ত্রী খালেদ মাহামুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। পরে তারা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দেন।

জানা গেছে, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় রাজশাহী বিভাগের আটটি জেলা ও মহানগরসহ সাংগঠনিক নয়টি জেলার মোট ২৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এরমধ্যে রয়েছেন আটটি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা সদর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর কমিটির সাংগঠনিক থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রতিনিধি সভায় অংশ নেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী