কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৪, ২২:১৫আপডেট : ০৪ মে ২০২৪, ২২:৪১

রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপার পথে আরও বড় ধাপ ফেললো। শনিবার কাদিজের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তারা। 

মুহুর্মুহু আক্রমণে কাদিজকে চেপে ধরেছিল রিয়াল। বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো তারা। কিন্তু গোলকিপার জেরেমিয়াস লাদেসমা গোলপোস্ট আগলে দাঁড়ান। 

গোলমুখের সামনে রিয়ালকে আটকে রেখে প্রথমার্ধে কোনও গোল হতে দেয়নি কাদিজ। দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াজ ৫১ মিনিটে লিড এনে দেন রিয়ালকে। ৬৬ মিনিটে বেঞ্চ থেকে উঠে আসার দুই মিনিট পর জুড বেলিংহ্যাম এই মৌসুমের ২২তম গোল করেন। ইনজুরি টাইমে জোসেলু যোগ করেন তৃতীয় গোল।

এই জয়ে ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা জিরোনার মাঠে নামবে। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। কাতালানরা এই ম্যাচ জিততে না পারলে ৩৬তম লা লিগা ট্রফি নিশ্চিত করবে মাদ্রিদ ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান